বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল তাড়াশে শীতার্ত মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

তাড়াশে ভিপি আয়নুলের জনসংযোগ ও পথসভা

প্রতিবেদকের নাম / ৬৩ বার দেখা হয়েছে
আপডেটের সময়: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিভিন্ন স্থানে জনসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার সন্ধ্যায় জনসংযোগ কালে তিনি
তাড়াশ প্রেসক্লাব হলরুমে কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তাঁর আগমনে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচছা জানানো হয়।
পরে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। তিনি বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ জাতীর সামনে তুলে ধরবেন। তাতে দেশ ও জাতীর মঙ্গল বয়ে আনবে। সাংবাদিক, প্রশাসন ও পুলিশ প্রশাসন ভালো হলেই দেশে কোন অনিয়ম – দূর্নীতি থাকবে না। দেশ ভাল চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গার সর্বস্তরের জনসাধারণ আমার কাছে সমান। আমাদের নেতা তারেক রহমান। আমাদের পরিচয় আমরা বিএনপি। আমাদের প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তাই সবাইকে হিংসা- বিদ্বেষ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এ সময তিনি তারেক রহমানের ৩১ দফার সুফল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর আহবান জানান ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন, সাংগঠনিক আলহাজ্ব আলী রনি, যুগ্ম সম্পাদক মহসীন আলী প্রমুখ।
অপর দিকে বিকেলে তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেট, বাসস্ট্যান্ড, বারোয়ারী বটতলা, পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় ও জিকেএস স্কুল মাঠে জনসংযোগ করেন। এ সময় তাঁকে বিএনপির বিভিন্ন দলীয় অঙ্গ- সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *