বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল তাড়াশে শীতার্ত মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

তাড়াশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেটের সময়: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলমের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল থেকেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা যুব সমাবেশে যোগ দিতে র‌্যালি ও ব্যানার হাতে তাড়াশ বাঁশ বাজার খেলার মাঠে জমায়েত হতে থাকে। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্লোগানে শ্লোগানে মূখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।
র‌্যালী শেষে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহআলম, সাবেক ছাত্রদল নেতা খন্দকার নূরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পিএম নজরুল ও সোহেল প্রধান প্রমূখ।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল সব সময়ই সক্রিয় ছিল। এখনও সক্রিয় থাকবে। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ -৩ আসন থেকে তারুণ্যের অহংকার তারেক রহমান যাকেই ধানের শীষ প্রতীক দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত করবেন তাঁর পক্ষেই যুবদল কাজ করবে। তিনি বলেন, যুবদল সকল ষড়যন্ত্রকে রূখে দিয়ে আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ। উল্লেখ্য, উক্ত যুব সমাবেশে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *