মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনজিওর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার ২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ

তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেটের সময়: মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েেেছ। বৃহস্পতিার দুপুরে বিদ্যালয়ে মাঠে প্রধান শিক্ষক নুর মোহাম্মাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ,সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও ওসি হাবিবুর রহমান শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক মুল্যবান বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, তোমাদের এ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমি আমার ছাত্র জীবনে ফিরে গেছি। আমার সফলতার পিছনে ছিল কঠোর অধ্যাবসায়। তোমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাইলে প্রচেষ্টাশীল হও। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। আমি তোমাদের সুন্দর ও সফল জীবন প্রত্যাশা করি। পরে তিনি সমগ্র বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করায় সাবরিনা সেফাসহ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *