শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মাহবুবুর রহমান, তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর হতে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ব্যালট বক্সসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার কেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে উপজেলায় ৬০টি ভোট কেন্দ্র রয়েছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাড়াশ থানা পুলিশের পাশাপাশি আনসার সদস্য এবং গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। টহলে রয়েছে র‍্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। এছাড়াও নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার নুসরাত জাহান বলেন,তারাশ উপজেলার ৬০টি ভোট কেন্দ্রে নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশাকরি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। উল্লেখ্য সিরাজগঞ্জ ৩ আসনটি তাড়াশ ও রায়গঞ্জ উপজেলাকে নিয়ে গঠিত। রায়গঞ্জ উপজেলার মোট ভোটার ২৭৫৮৬৯ এবং তাড়াশ উপজেলার মোট ভোটার ১৬৮৫৫৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *