মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনজিওর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার ২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ

বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেটের সময়: মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল গায়েব করেননি ইউএনও। তেল বিক্রির টাকা রবিবার ব্যাংকের মাধ্যমে জমা দেিয়ছেন সরকারী কোষাগারে। গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধ ভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় তিনি অবৈধ ভাবে মজুদ রাখা আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন। পাশাপাশি ওই দোকান মালিক শাহ আলমকে ১০ হাজার টাকাও জড়িমানা করা হয়।
পরে ওই তেল স্থানীয় চাহিদার প্রেক্ষিতে উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ১১৬ টাকা লিটার দরে প্রত্যেক মোটর বাইক মালিকে নিকট ১ লিটার করে বিক্রি করা হয়। তাতে ৩৭৬ লিটার পেট্রোল পাওয়া যায় এবং বিক্রি করে সর্ব মোট ৪৩ হাজার ৬১৬ টাকা গচ্ছিত হয়। সাপ্তাহিক ছুটি থাকায় উক্ত টাকা রবিবার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, দু’টি ড্রামে জব্দকৃত পেট্রোল ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্রির পর খালি ড্রাম দু’টি ফেরৎ এনে মালিক পক্ষকে দেয়া হয়। তেল গুলো ফেরৎ এনে জব্দকারী কর্তৃপক্ষ গায়েব করছেন এমন ধারণা আদৌ সঠিক নয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, আমরা সকল বিধি বিধান মেনে তেল জব্দের ওই কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা সাপ্তাহিক ছুটি শেষ হওয়া মাত্রই রবিবার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। এটি নিয়ে ভূল বোঝা-বুঝির কিছু নেই। অতি উৎসাহী কতিপয় ব্যক্তি ভূল তথ্য জেনে কিছু লিখে থাকলে বা প্রচার-প্রচারণা করে থাকলে সে দায়ভার তাদের। তিনি আরো বলেন, তেলের সংকট মূহূর্তে সরকারের নির্দেশনা মেনে মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *