শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

১৬ লাখ টাকার মালামাল চুরি তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি

প্রতিবেদকের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ হাটের দোকান ও বাসা বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোরের দল নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কারসহ ধান বীজ লুট করে নিয়ে গেছে। এতে ওই দোকান ও বাড়ির মালিকের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় নওগাঁ বাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
শনিবার (২২ নভেম্বর) সকালে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনা পরিদর্শন করেছেন বলে থাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে,তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে মিল্টনের ধানের বীজের গোডাউনে ডাকাতরা হানা দিয়ে তালা ভেঙ্গে সংরক্ষিত বিভিন্ন প্রাতির ৫০ কেজি ওজনের ১২০ বস্তা ধান বীজ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। এছাড়াও একই বাজারের পূর্বপাশে আনিসুর রহমানের বাসা বাড়ির গেটের তালা ভেঙ্গে চেতনানাশক ছিটিয়ে ঘরে ঢুকে আলমারিরা থেকে নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরী খাতুনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, এটা ডাকাতি নয়, সংঘবদ্ধ চুরি। এ অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *