শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

তাড়াশ প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান এবং কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বারুহাস ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল-আমিন শেখ বারুহাস বাজারে ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, বিএনপি নেতা আব্দুল হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ইকবাল শহিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন খানসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া ও ভিপি আয়নুল হকের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *