শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

তাড়াশে কৃষককে কুপিয়ে ২ লাখ টাকার গরু ছিনতাই

প্রতিবেদকের নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
সিরাজগঞ্জের তাড়াশে রাতের আধারে এক কৃষকে কুপিয়ে দুই লক্ষ টাকা মূল্যের গরু ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তের দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে। রাতেই মুমূর্ষু অবস্থায় কৃষক দুলালকে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, মৃত ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং গোয়াল থেকে শাহিয়াল জাতের একটি ২ লক্ষ টাকা মূল্যের গাভি লুটের চেষ্টা করে। এ সময় দুলাল টের পেয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে দুর্বৃত্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে মাথা ও কানে এলোপাতারি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। এদিকে দুর্বৃত্তের দল গরুটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *