শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদৎ হোসাইন, যুগ্ন আহ্বায়ক রাসেল রানা শাহীন, তানভীর মাসুদ, নাজমুল হুদা, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাওসার মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল সাকিব, সাংগঠনিক সম্পাদক হাবিব খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নুরুন নবি প্রমুখ। দোয়ার আগে ছাত্রদলের সদস্য সচিব শাহাদৎ হোসাইন গণতন্ত্রের মানস কন্যা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন এবং বলেন জাতি এক মাহান অভিভাবককে হারালো। শিক্ষা,ঐক্য ও প্রগতিকে সামনে রেখে খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উল্লেখ্য এসময় উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুস সালাম মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *