মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অসুস্থ বৃদ্ধ বাবাকে মাইক্রোযোগে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃত খলিলুর রহমানের মেয়েরা।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ১ছেলে ও ২ মেয়ে। বর্তমানে খলিলুর রহমান বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে তার ছেলে বোনদের সম্পত্তির ওয়ারিশ ফাকি দিতে গত ১৩ মার্চ ( শুক্রবার) ছুটির দিনে তাড়াশ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাবরেজিষ্টার অফিসারের সাথে যোগসাজসে বৃদ্ধ বাবাকে জোরপূর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করে পার্শ্ববর্তী শাহজাদপুরের সাব-রেজিষ্টার অফিসারের বাসায় নিয়ে যায়। সেখানে বৃদ্ধ খলিলুর রহমানকে জোর
করে প্রায় ২০ বিঘা জমি লিখে নেয়। বাড়িতে বৃদ্ধ বাবা খলিলকে না পেয়ে প্রতিবেশীদের মাধ্যমে
এ ঘটনা জানার পর বৃদ্ধ খলিলুর রহমানের দুই মেয়ে লাভলী খাতুন ও নারগিস বেগম আত্নীয় স্বজনদের সহযোগিতার বাবাকে খুজতে থাকেন। পরে বিকালে মাইক্রোবাসযোগে তাদের ভাই জাকির হোসেন বাড়িতে নিয়ে আসেন বাবাকে। এঘটনার বিষয় বোনেরা জানতে গেলে ভাই জাকির হোসেন তাদের মারধর করে ও নানান হুমকি দেয়।
এ বিষয়ে লাভলী খাতুন ও নারগিস বেগম জানান, আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমার ভাই জোরপূর্বক লিখে নেয়ার জন্য বাবাকে অপহরণ করে নিয়ে যায়। তাই আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে। তাই থানায় একটি অভিযোগ দিয়েছি সুষ্ঠ বিচার পাবার জন্য।
তাড়াশ সাবরেজিস্টার অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুর রহমান জানান, সে সময় সাবরেজিস্টার অফিসার শ্রান্তিবিনোদন ছুটিতে থাকায় আমি অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। তবে এরকম ঘটনা আমার জানা নেই।
অভিযুক্ত জাকির হোসেন এ বিষয়ে বলেন, আমার বাবার সাথে কথা বলে আমার বোনেরা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।