বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল তাড়াশে শীতার্ত মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেটের সময়: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ টাইফয়েট কনজুগেটেড ভ্যাকসিন (টিসিবি) ক্যাম্পেইনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ রাজশাহী বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড -২০২৫ লাভ করেছে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রাজশাহী সীমান্ত অবকাশ কনফারেন্স রুমে ১১ ডিসেম্বরে অ্যাওয়ার্ডটি গ্রহন করেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ।
রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা: খায়ের আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: এ বি এম আবু হানিফসহ রাজশাহী বিভাগের সকল সিভিল সার্জন ও সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাগণ।
এ প্রসঙ্গে ডা. এরফান আহম্মেদ বলেন, স্বীকৃতি কাজের উদ্যোমকে বাড়িয়ে দেয়। এ অর্জন তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও উদ্যোমী করে তুললো। এ অর্জনকে ধরে রাখার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যহত থাকবে। এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, রাজশাহী বিভাগে ৬৭ টি উপজেলার মধ্যে তাড়াশ উপজেলা উক্ত প্রোগ্রামটিতে ৯৯.৯৯ ভাগ সফলতা অর্জন করায় ওই পুরুস্কার লাভ করে। ওই প্রোগ্রামের মাধ্যমে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের নিচে সকল শিশুকে টিসিবি টিকা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *