বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল তাড়াশে শীতার্ত মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেটের সময়: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি : আমবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপারের কাছে ২ লক্ষ টাকা চাদা দাবি করে এলাকার প্রভাবশালীরা চাঁদা না পেয়ে সংঘবদ্ধভাবে সুপারকে মারধর করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মাগুরা বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে।
আমবাড়িয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ ফজলুল হক ৯ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,
মোঃ ইউসুব (৪৫), পিতা: মোঃ চাঁদ আলী, মোঃ ফজলুল (৫০), পিতা: মৃত দেছের প্রাং, মোঃ মানিক (৩৫), পিতা: মৃত আঃ রহিম, মোঃ ইদ্দিস (৩৩), পিতা: মোঃ মন্টু, মোঃ মিজানুর (৪০), পিতা: মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ আবুল কালাম আজাদ (৪৫), পিতা: মোঃ নুরুল ইসলাম, মোঃ সবুজ (৩৫), পিতা: মোঃ জামাল, মোঃ আহাদ (২৩), পিতা: মোঃ আশরাফ, মোঃ সিয়াম (২২), পিতাঃ মোঃ আলহাজ, গ্রাম আমবাড়িয়া, থানা: তাড়াশ, জেলা: সিরাজগঞ্জ।
আমবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) জানান, বিগত ০৭-০১-২০২৬ইং তারিখে উপরোক্ত মাদ্রাসার ম্যানিজিং কমিটি সম্পূর্ণরূপে গঠন করা হয়। তারই জের ধরে, বিবাদীগণ উক্ত কমিটিতে সদস্য হিসেবে না থাকতে পেরে গত ২৫-০১-২০২৬ইং তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া হাতে লোহার রড, লোহার পাইপ, বাঁশের লাঠি ও কাঠের বাটাম ইত্যাদি হাতে নিয়ে উপরোক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রতিষ্ঠানে আমার অফিস রুমে ঢুকে আমার নিকট হইত ২,০০,০০০/-(দুই লকা) টাকা চাঁদা দাবি করে। তখন আমি চাঁদার টাকা দিতে অস্বিকার করিলে, বিবাদীগণ রাগান্বিত হয়ে ২নং বিবাদী ফজলুল এর হুকুমে, বিবাদীগণ আমাকে কিল-ঘুষি দিয়ে জোরপূর্ব ভাবে ধরে রাখে এবং বিবাদীগনের হাতে থাকা লোহার রড, লোহার পাইপ, বাঁশের লাঠি ও কাঠের বাটাম ইত্যাদি দিয়ে অফিস রুমের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে, প্রয়োজনীয় কাগজপত্র ছিরে নষ্ট করে, অফিসের কম্পিউটার ল্যাবে ঢুকে ০১টি কম্পিউটার সেট ভেঙ্গে ফেলে আমাদের প্রতিষ্ঠানের আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ক্ষতিসাধন করে। আমি ডাক-চিৎকার করিলে মোঃ নাজমুল হুদা (৪৩), পিতা: মৃত আলী আজগার, মোঃ ইয়াকুব (৪০), পিতা: মৃত ইমান আলী, মোঃ আলমগীর (৪৫), পিতা: মোঃ আবুল হোসেন, মোঃ আঃ মালেক (৫০), পিতা: মৃত সব্দের আলীসহ অনেকেই ঘটনাস্থলে আগাইয়া আসিলে, বিবাদীগণ আমাদের সকলকে বিভিন্ন ধরণের ভয়ভীতি-প্রাণনাশের হুমকি প্রদান করে। উপরোক্ত ব্যক্তিবর্গ সহ ঘটনাটি আরো অনেকে জানে ও দেখেছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ হাবিবুর রহমান জানান আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *