শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এনজিওর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার ২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর ৭২টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি মাদ্রাসায় ২ কেজি করে খেজুর প্রদান করা হয়েছে। উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিফ্তাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, বিনসাড়া দারুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসা, মহিষলুটি বাগেজান্নাত কবরস্থান সংলগ্ন হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৭২টি প্রতিষ্ঠান।

খেজুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মল্লিক, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি স. ম. মো. আফসার আলী সরদার, তাড়াশ পৌর বিএনপি’র সভাপতি তপো গোস্বামীসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, সরকারিভাবে বরাদ্দকৃত ২০ কার্টুন খেজুর উপজেলার ৭২টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে ২ কেজি করে খেজুর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যদি কোনো মাদ্রাসা এই তালিকা থেকে বাদ পড়ে থাকে, তবে পরবর্তীতে নতুন করে খেজুর বরাদ্দ এলে সেসব প্রতিষ্ঠানেও বিতরণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *