শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
তাড়াশ প্রতিনিধি:
তাড়াশ পৌরসভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুব দলের যুগ্ম আহবায়ক শুকুর মির্জা। এর অংশ হিসেবে তিনি তাড়াশের গোবিন্দ মন্দিরে আয়োজিত লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত ও সাধারণ মানুষের মাঝে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় তিনি তাড়াশ পৌরসভার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে নিজের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন। ধর্মীয় ও সামাজিক এই আয়োজনে অংশ নিয়ে তিনি এলাকার সকলের সুহৃদ ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ও প্রায় ৮০০ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।