শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ও বিনোদপুর বাজার এলাকায় ওই লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জনপ্রিয় নেতা সাবেক ৪ বারের সফল জাতীয় সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র ও জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি’র একজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশি হিসেবে নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জরিপে জানা গেছে, নির্বাচনী এলাকার সর্বমহলে জনপ্রিয়তার শীর্ষে তাঁর নাম রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৫ টায় বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ও বিনোদপুর বাজার এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
পরে বিনোদপুর বাজারে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ শফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য লেনিন বলেন, আমার পিতা যে ভাবে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছেন, দলীয় মনোনয়ন পেলে আমি সে ভাবেই আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াডের বিএনপি দলীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *