বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনজিওর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার ২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ

এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম / ১০৮ বার দেখা হয়েছে
আপডেটের সময়: বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সর্বস্তরের শিক্ষক- কর্মচারী।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে সকাল থেকে উপজেলার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা জড়ো হতে থাকে। পরে সকাল ১১ ঘটিকায় ডিগ্রী কলেজ থেকে এক বিক্ষোভ র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল, তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, মো. আবুল বাশার, মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুল আবেদীন মাহমুদ, গুল্টাবাজার এম মুনসুর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান প্রমূখ।
এ সময় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, এই আন্দোলন আমাদের অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। দাবি মানা না হলে আন্দোলন চলবে এবং আরও তীব্র হবে। শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবী দাওয়া মেনে নিয়ে দ্রæত প্রজ্ঞাপন জারি করার আহবান জানান তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের নিকট স্মারকলিপি জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *