বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল তাড়াশে শীতার্ত মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেটের সময়: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি ওই মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম ওই মনোনয়ন পত্র গ্রহন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।
মনোনয়ন ফরম জমাদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান সকল প্রার্থীকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাহিরে উপস্থিত সংবাদ কর্মীদের কাছে অনুভূতি ব্যক্ত করার সময় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, নির্বানী এলাকায় সকল মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় তিনি সকল নেতা-কর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।
সাব্বির আহম্মেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *