শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

তাড়াশে এমপি মনোনয়ন প্রত্যাশী পাপ্পুর পূজা মন্ডপ পরিদর্শন

প্রতিবেদকের নাম / ৫৯ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী, আমরা বিএনপি পরিবারের সদস্য, আমাদের প্রতীক ধানের শীষ। তাড়াশ পৌর সদরের শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ সব কথা বললেন সিরাজগঞ্জ -৩ ( তাড়াশ- রায়গঞ্জ – সলঙ্গা ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য, রায়গঞ্জ উপজেলার সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক ও বিশিষ্ট সমাজ সেবক মো. রকিবুল করিম খাঁন পাপ্পু।
মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ – তাড়াশ উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাড়াশ পৌর শহরের ৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য মো. সোলায়মান হোসেন শিহাব, রায়গঞ্জ উপজেলা যু্ব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপারআল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েল, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেন, পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী নজরুল প্রধান, ওসি (অবঃ) আব্দুল মজিদ,
পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান খাঁন, উপজেলা যুবদলের সদস্য মানিক হাসান, জাকির হোসেন, মাসুদ, লিটন মির্জা, রাকিব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *