বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল তাড়াশে শীতার্ত মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

তাড়াশে সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেটের সময়: বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও রাতের আধারে মাছ ধরে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাধাইনগর ইউনিয়নের কৃষ্ণাদীঘি বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে ওই পুকুরের সুফলভোগী নারী- পুরুষ সদস্যরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সুফলভোগী সদস্য সাইদুর রহমান, চায়না খাতুন, হেলেনা খাতুন ও অর্জুন কুমার। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখে, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক রুহুল আমীন, সাবেক ছাত্রনেতা মো. রাশিদুল ইসলাম রাসু প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সরাপপুর গ্রামের বাসিন্দা আলামিন, আবুল কালাম ও আশরাফ আলী ঘাটু ওই এলাকার ভূমি দস্যুদের সাথে আতাত করে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী করে। পরে গত মঙ্গলবার রাতের অন্ধকারে তারা ওই পুকুরের মাছ ধরে নেয়। এতে ওই পুকুরের সুফলভোগীদের প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সমাবেশে সুফলভোগীরা জানান। অন্যায় ভাবে মাছ ধরে নেয়ায় অপরাধিদের সুবিচার দাবী করেন এলাকাবাসী ও সুফলভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *