শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

সুদের টাকা পরিশোধ না করায় বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতন

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মো: মাহবুবুর রহমান, তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা না পেয়ে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে এক বৃদ্ধকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, কালিদাসনিলী গ্রামের মোজাম আলী (৭০) নিয়মিতের মতো শুক্রবার জুম্মার নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করে। তারা মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে সুদের ওপর নেয়া ৫০ হাজার টাকা দাবি করে।

এ সময় মোজাম আলী জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ কথার পরই তারা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে চড়-থাপ্পর ও লাঠিপেটা করে টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে।

খবর পেয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মোজাম আলীকে উদ্ধার করেন।স্থানীয়রা জানান, সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তবে এভাবে প্রকাশ্যে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *