মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট ৩ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ তাড়াশে মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনজিওর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার ২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ

তাড়াশে শারদীয় দুুর্গা পূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেটের সময়: মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শারদীয় দুর্গা পূজা শেষে সিরাজগঞ্জের তাড়াশে পূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই পুনর্মিলনী অনুষ্ঠানে সনাতন ধর্মাবল্বমীদের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
রবিবার বিকেলে সনাতন সংস্থা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও পৌর পুজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে ওই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খগেন্দ্রনাথ মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা, তাড়াশ উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। তার আগমনকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে এক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
উক্ত পুনর্মিলনীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, সনাতন ধর্মাবল্বমী নেতা শ্যাম সুন্দর, মৃদুল সরকার, সুশীল মাহাতো, ধীরেন বসাক, বাসুদেব উড়াও, পরেশ মাহাতো, বিচিত্রা রানী, সনজিত মাহাতো প্রমূখ। বক্তারা শারদীয় দুর্গোৎসবের সাফল্যের পাশাপাশি এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনগুলোতেও এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীরকে এমপি মনোনয়ন দেয়ার জোড় দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *