শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

চেক প্রতারণায় তাড়াশের শিক্ষিকার ৩ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে চেক প্রতারণার তিনটি পৃথক মামলায় চক জয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সমপরিমাণ অর্থ ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মিশকাত শুকরানা এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পিপি দেলোয়ার হোসেন মন্টু জানান, তিনটি মামলায় আদালত মমতাজ মহলকে প্রতিটি মামলায় এক বছর করে মোট তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে ব্যক্তিগত প্রয়োজনে মমতাজ মহল তাড়াশ উপজেলার তিনজনের কাছ থেকে মোট ৪৫ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি বাদীদের ভুয়া চেক প্রদান করেন। ব্যাংকে চেকগুলো জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়, কারণ তার হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল না।

পরে ক্ষতিগ্রস্তরা পৃথক তিনটি চেক প্রতারণার মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ ওই শিক্ষিকাকে তিন বছরের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ ফেরতের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *