শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২ বছর ধরে তালাবদ্ধ তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও তাড়াশে অসুস্থ বাবাকে অপহরণ করে জমি লিখে নেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে তাড়াশে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | রাত পোহালেই ভোট তাড়াশে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন জনদুর্ভোগ লাঘবে তাড়াশ বাজারের প্রবেশদ্বার যানজটমুক্ত করল বাজার কমিটি তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত তাড়াশে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টায় কোর্টে মামলা করেছে এক গৃহবধু তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা – থানায় অভিযোগ “রাজনীতির দার্শনিক তারেক রহমান ও বিএনপি” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ তাড়াশে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ঘ নারীসহ আহত ৫ তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে । আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া ও ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরাপপুর গ্রামের প্রায় ৮ বিঘা জলাশয়ের ‘মঙ্গলা পুকুর’ নিয়ে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এক পক্ষ মাছ ধরতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টার বেশী সময় ধরে চলা ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে রাশেদুল ইসলাম রাসু ,আলমাছ উদ্দিন, শহিদুল ইসলাম , শরিফুল ইসলাম, দেলবর হোসেন, নজরুল ইসলাম,কাওসার হোসেন ,সোবাহান আলী ও আব্দুল জলিল,আব্দুল বারিক,মনিরুল ইসলাম,শাকিল আহম্মেদসহ কমপক্ষে ৩০জন গুরুতর আহত হয়। আহতের মধ্যে রাশেদুল ইসলাম রাসু ,আলমাছ উদ্দিন, শহিদুল ইসলাম , শরিফুল ইসলাম, দেলবর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেও বগুড়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা তাড়াশ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এখনো কোন পক্ষ মামলা দায়ের করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *